হোম > জাতীয়

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত

স্টাফ রিপোর্টার

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত ১০ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে ৯০ থেকে ৯৭ শতাংশ।

সোমবার কমিশনের বৈঠকে এ খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবে গ্রেড-১-এর কর্মকর্তাদের মূল বেতন এক লাখ ৫০ হাজার ৫৯৪ টাকা করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া গ্রেড-২-এ এক লাখ ২৭ হাজার ৪২৬ টাকা, গ্রেড-৩-এ এক লাখ ৯ হাজার ৮৪ টাকা, গ্রেড-৪-এ ৯৬ হাজার ৫৩৪ টাকা, গ্রেড-৫ এ ৮৩ হাজার ২০ টাকা, গ্রেড-৬-এ ৬৮ হাজার ৫৩৯ টাকা, গ্রেড-৭-এ ৫৫ হাজার ৯৯০ টাকা, গ্রেড-৮-এ ৪৪ হাজার ৪০৬ টাকা, গ্রেড-৯-এ ৪২ হাজার ৪৭৫ টাকা, গ্রেড-১০-এ ৩০ হাজার ৮৯১ টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে গ্রেড-১১-তে ২৪ হাজার ১৩৪ টাকা, গ্রেড-১২-তে ২১ হাজার ৮১৭ টাকা, গ্রেড-১৩-তে ২১ হাজার ২৩৮ টাকা, গ্রেড-১৪-তে ১৯ হাজার ৬৯৩ টাকা, গ্রেড-১৫-তে ১৮ হাজার ৭২৮ টাকা, গ্রেড-১৬-তে ১৭ হাজার ৯৫৫, গ্রেড-১৭-তে ১৭ হাজার ৩৭৬ টাকা, গ্রেড-১৮-তে ১৬ হাজার ৯৯০ টাকা, গ্রেড-১৯-তে ১৬ হাজার ৪৪১ টাকা এবং গ্রেড-২০-এর কর্মচারীদের জন্য ১৫ হাজার ৯২৮ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের