হোম > জাতীয়

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে।

মঙ্গলবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথম ফ্লাইটটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ফ্লাইটে মালয়েশিয়ার ‘ডিএইচএল’ প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন এই ১১২ কর্মী। তাদের যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি।

এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে। তাদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিরা।

প্রধানমন্ত্রী আরো বলেছিলেন, স্বৈরাচারী সরকারের আমলে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে কাজ করছে। এ ছাড়া প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং হুন্ডি প্রতিরোধেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।

৩০০ ফিটে ডাকাতির ঘটনা ঘটেনি, গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির

হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে

বাংলাদেশের ৮৪ মিশনের যেকোনো জায়গায় হাসিনাকে পেলে গ্রেপ্তার করা হবে

নোয়াখালীর স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা

পলাতক হাসিনাসহ কোনো সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই

কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকেরা, কিছুক্ষণ পর ব্রিফ করবে মন্ত্রণালয়

বাংলাদেশ ও নেপাল থেকে কৃষিশ্রমিক নিচ্ছে জাপান