হোম > জাতীয়

সাবেক সিইসি আব্দুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রউফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশর গণতান্ত্রিক পথচলার ক্ষেতে বিচারপতি রউফ বার বার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।’

ড. ইউনূস আরও বলেন, ‘বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের প্রথম জানাজা রোববার বাদ আসর গুলশানের গাউসুল আযম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল (সোমবার) বাদ যোহর জাতীয় ঈদগাহ ময়দানে, তৃতীয় জানাজা বাদ মাগরিব, নিজ গ্রাম দাপুনিয়া, ময়মনসিংহে। সবশেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

যোগাযোগ খাতে মার্কিন বিনিয়োগ-সহায়তার আশা মন্ত্রীর, দৃঢ় প্রত্যয় রাষ্ট্রদূতের

ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

দেশে ৫ দিনে ১১৭ বিল পাসের রেকর্ড এই প্রথম: চিফ হুইপ

ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

গণতন্ত্র একটি আস্থার জায়গা: চিফ হুইপ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

রাজধানীতে ‘কিশোর গ্যাং নেতা ইমনকে’ কুপিয়ে হত্যা

ধর্ম অবমাননার নামে দেশে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবে না

১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে