হোম > জাতীয়

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। সোমবার আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

রাগিব রউফ চৌধুরীর পিতা ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রউফ চৌধুরী ছিলেন এক নিঃস্বার্থ ও দূরদর্শী রাজনীতিবিদের প্রতিচ্ছবি।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসি, অতঃপর ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

এরপর যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপরে ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা হবে ব্যারিস্টার রাগিব রউফের অন্যতম প্রধান অঙ্গীকার।

পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আম রপ্তানি বাড়াতে বিমানভাড়া কমানোর দাবি কৃষি বিপণন অধিদপ্তরের

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে

বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদের আত্মপ্রকাশ

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ভেনামি চিংড়ি: মৎস্য প্রতিমন্ত্রী

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে পারস্পরিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে