হোম > জাতীয়

খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরামূখী লেনে ২৯ ঘণ্টা যানজট হবে

এমআরটি লাইন-১-এ সংস্কার কাজ

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী রাস্তায় ২৯ ঘণ্টা তীব্র যানজট হতে পারে। এমআরটি লাইন-১-এর ইউটিলিটি স্থানান্তর প্রকল্পে তিতাস গ্যাসের জরুরি লাইন স্থাপনের কাজ চলমান থাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ দুর্ভোগ পোহাতে হবে।

যানজট এড়াতে বাঁ পাশের লেনের খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার ব্যবহারের পরিবর্তে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার ব্যবহার অথবা অন্য বিকল্প সড়ক (দিয়াবাড়ি-মিরপুর ১২ সংযোগ সড়ক) ব্যবহার করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) উপ প্রকল্প পরিচালক নাজমুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক

অবিলম্বে জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

কপ-৩১ সামনে রেখে তরুণদের ২০ দফা জলবায়ু সনদ

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী