হোম > জাতীয়

এবারের হজযাত্রীর ৩৬ শতাংশই ঢাকা বিভাগের

ধর্ম মন্ত্রণালয়ের হজ পরিসংখ্যান

রকীবুল হক

সৌদি আরবের নির্ধারিত কোটা অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ ধর্মপ্রাণ মানুষ। এর মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী। এবার সবচেয়ে বেশি হজযাত্রী ঢাকা বিভাগের, ৩৬ দশমিক ৩৭ শতাংশ। কম হজযাত্রী বরিশাল বিভাগের, মাত্র ৩ দশমিক শূন্য ৩ শতাংশ।

এছাড়া হজযাত্রীদের মধ্যে ৩২ দশমিক ৬৮ শতাংশের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। আর সত্তরোর্ধ্ব হজযাত্রী ৫ দশমিক ৯৪ শতাংশ। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত পরিসংখ্যান সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত শুক্রবার রাত থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।

ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ঢাকা বিভাগ থেকে ২৮ হাজার ৩৭২ জন (৩৬ দশমিক ৩৭ শতাংশ) হজ পালন করবেন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী। চট্টগ্রাম বিভাগের ১৫ হাজার ৮৭৭ জনের (২০ দশমিক ২ শতাংশ) মধ্যে পুরুষ ৬৫ শতাংশ ও নারী ৩৫ শতাংশ, রাজশাহী বিভাগের ১০ হাজার ৭৭৪ জনের (১৩ দশমিক ১৩ শতাংশ) মধ্যে পুরুষ ৬৬ শতাংশ ও নারী ৩৪ শতাংশ, রংপুর বিভাগের ছয় হাজার ৬৩৯ জনের (৮ দশমিক শূন্য ৮ শতাংশ) মধ্যে পুরুষ ৬৮ শতাংশ ও নারী ৩২ শতাংশ এবং খুলনা বিভাগের পাঁচ হাজার ৪৬৮ জনের (৭ দশমিক শূন্য ৭ শতাংশ) মধ্যে পুরুষ ৬৮ শতাংশ ও নারী ৩২ শতাংশ।

এছাড়া সিলেট বিভাগের চার হাজার ৭২৬ জনের (৬ দশমিক শূন্য ৬ শতাংশ) মধ্যে পুরুষ ৬১ শতাংশ ও নারী ৩৯ শতাংশ, ময়মনসিংহ বিভাগের চার হাজার ৫৪৯ জনের (৬ দশমিক শূন্য ৬ শতাংশ) মধ্যে পুরুষ ৭০ শতাংশ ও নারী ৩০ শতাংশ এবং বরিশাল বিভাগের দুই হাজার ৭১৪ জনের (৩ দশমিক শূন্য ৩ শতাংশ) মধ্যে ৭৩ শতাংশ পুরুষ ও ২৭ শতাংশ নারী।

হজযাত্রীদের বয়সগত পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ৩২ শতাংশ হজযাত্রী ৫০-৬০ বছর বয়সি। ৬০-৭০ বছর এবং ৪০-৫০ বছর বয়সি হজযাত্রীর হার ২৪ দশমিক ৭৫ শতাংশ করে। এছাড়া ১৮ থেকে ৪০ বছর বয়সি হজযাত্রী ১১ দশমিক ৮৮ শতাংশ এবং ৭০ বছরের ঊর্ধ্বে হজযাত্রীর হার ৫ দশমিক ৯৪ শতাংশ।

এদিকে, এবারের হজযাত্রীদের ৪০ শতাংশ পেশায় ব্যবসায়ী এবং ৩১ শতাংশ গৃহিণী। এছাড়া বেসরকারি চাকরিজীবী ১০ শতাংশ, সরকারি চাকরিজীবী, শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী ১ শতাংশ করে। এছাড়া কৃষক ৫ শতাংশ, অবসরপ্রাপ্ত ৩ শতাংশ এবং অন্যান্য পেশার হজযাত্রী ৬ শতাংশ।

এডি/এমবি

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ