হোম > জাতীয়

সরকার কর্মক্ষেত্রে সাফল্যে মেয়েদের সমান সুযোগ দিতে চায়: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে সর্বক্ষেত্রে মেয়েদের সমান সুযোগ দিতে চায়। বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা শিক্ষাসহ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির এ যুগে মেয়েদের সবক্ষেত্রে নতুন কর্মসুযোগ সৃষ্টিতে, নতুন পরিকল্পনা, নতুন ভাবনায় সবার ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে।

গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

শারমীন এস মুরশিদ বলেন, কর্মক্ষেত্রে মেয়েদের অধিকার এবং শিশুকে বুকের দুধ খাওয়ানোর সুব্যবস্থা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে পর্যন্ত প্রতি প্রতিষ্ঠানে ডে-কেয়ার স্থাপন করা অত্যাবশ্যক। যাতে স্বাচ্ছন্দ্যে কর্মক্ষেত্রে মেয়েরা কাজ করতে পারে এবং ডে-কেয়ারে শিশুরা মাতৃত্বসুলভে বেড়ে ওঠে।

কর্মযোগ্য শ্রমিক নারী যারা ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্রে কাজে যাচ্ছে এবং ঘরে ফিরছে তাদের নিরাপত্তার জন্য ভাবনার বিষয় আছে উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস ও অন্যান্য শ্রমিক মেয়েদের যৌন হয়রানি থেকে মুক্তি পেতে নিরাপত্তার কথা ভেবে মেয়েদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। মেয়েদের আলাদা টয়লেটের ব্যবস্থা থাকতে হবে।

উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠান পুরুষতান্ত্রিক হওয়ার কারণে শ্রমিক মেয়েদের প্রতি সংবেদনশীল আচরণ পাওয়া যায় না, ফলে মেয়েদের কর্মক্ষেত্রে হেরাজমেন্ট লক্ষ্য করা যায়।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত