হোম > জাতীয়

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার

টানা কয়েকদিন তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর আজ বৃহস্পতিবার দেশের সাত বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এতে তাপমাত্রার দাপট কমে সারাদেশে স্বস্তি ফিরেছে। আরো দুইদিন সারাদেশে কমবেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রাতে আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। আরো দুইদিন বৃষ্টি থাকবে। এরপর আগামী রোববার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে তিনি জানান, আগামী ২৫ এপ্রিলের পর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবারো বৃষ্টিপাত বাড়বে।

এ আবহাওয়াবিদ বলেন, আগামী রোববার থেকে তাপমাত্রা বাড়লেও চলতি মাসে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াসের রেকর্ড অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই। গত ৩ এপ্রিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত রোববার থেকে শুরু হওয়া তাপপ্রবাহ বাংলা নববর্ষের দ্বিতীয় দিনেও বেশ দাপট দেখিয়েছে সারাদেশে। গত বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় তাপপ্রবাহ প্রশমিত হয়ে ভ্যাপসা গরম থেকে স্বস্তি ফিরেছে সারাদেশে। বৃহস্পতিবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন সারাদেশে সর্বোচ্চ ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থাটির আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা স্বাক্ষতির পূর্বাভাসে বলা হয় আগামীকাল শুক্রবার সারাদেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। এতে রাতে তাপমাত্রা আরো কমতে পারে। এভাবে আগামী শনিবার পর্যন্ত দেশে কমবেশি বৃষ্টি থাকার পর আগামী রোববার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার সারাদেশে আবহাওয়া অধিদপ্তরের ৫১ টি পর্যবেক্ষণ কেন্দ্রের মাত্র ১৬টি কেন্দ্র এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে ৪৬ মিলিমিটার। এছাড়াও নেত্রকোনায় ২৩, যশোরে ১৬, ভোলায় ১১ ও রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

এছাড়াও সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এমপি

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাদি হত্যা মামলার বাদী জাবের কেন? প্রশ্ন মাসুমা হাদির

সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

মন্ত্রিসভায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন

নৌবাহিনীতে যুক্ত হলো ফ্লোটিং ক্রেন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

অ্যাক্টিভিস্টদের কালো হাতের প্রভাবে স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না