হোম > জাতীয়

পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব

মহাপরিচালক আহসান হাবীব

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍‍্যাব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, পহেলা বৈশাখ আয়োজনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নাশকতার শঙ্কাও নেই। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে র‌্যাব।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পহেলা বৈশাখ ঘিরে অপতথ্য রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় সাদা পোশাকে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া থাকবে স্পেশাল কমান্ডো ফোর্স।

তিনি জানান, রাজধানীর শাহবাগ, টিএসসি, রমনা বটমূল, হাতিরঝিল ও মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ উৎসবস্থলগুলোতে বহুস্তর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এসব স্থানে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, অবজারভেশন পোস্ট এবং মোবাইল টহল।

র‌্যাব সূত্রে জানা গেছে, এবার নববর্ষ উপলক্ষে সারা দেশে ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। মোট ৩০৮টি টহল—যার মধ্যে ১৮১টি পিকআপ টহল ও ১২৭টি মোটরসাইকেল টহল—মাঠে রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

শুধু মাঠপর্যায়ে নয়, ভার্চুয়াল জগতেও সক্রিয় রয়েছে র‌্যাব। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উস্কানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে উৎসবকে ঘিরে অনলাইনে গুজব ছড়ানোর প্রবণতা বাড়ায় এবার এ খাতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নববর্ষের উৎসবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। ইভটিজিং বা যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মাঠে থাকা সদস্যদের।

র‌্যাবের পক্ষ থেকে উৎসবে অংশগ্রহণকারী সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের সমস্যায় পড়লে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

র‌্যাব জানায়, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। র‌্যাব সদর দপ্তর থেকেও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সবশেষে র‌্যাব ডিজি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবাই মিলে সহযোগিতা করলে আগের বছরের মতো এবারও আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন সম্ভব হবে।”

এমবি

দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার: সংসদে মন্ত্রী

সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আগামী দুই মাসে জ্বালানি তেলের সংকট হবে না

যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম বাড়তে পারে

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ চলছে

ভিসা ছাড়া বাংলাদেশিরা যেসব দেশে যেতে পারবেন

দেশে পৌঁছেছে বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে

জুলাই থেকে ৫ বছর মেয়াদি পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশ