হোম > জাতীয়

চোখ দান করে গেলেন সাবেক সেনাপ্রধান হারুন

জমির উদ্দিন, চট্টগ্রাম

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম ক্লাবের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হারুন-অর-রশিদ সম্পর্কে তার ফুফাতো বোন ও চিকিৎসক ডা. নজিবুন নাহার বলেন, তিনি মানুষের জন্য তার চোখ দান করে গেছেন। তার দ্বারা কোনো অন্যায় হতেই পারে না। কারো সঙ্গে শত্রুতা করা, কাউকে আঘাত দেওয়া তো দূরের কথা ওনার মুখে কোনোদিন কারও নামে একটা কটু কথাও শুনিনি। এমন সজ্জন মানুষ আর হয় না।

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন চিকিৎসক ডা. নজিবুন নাহার।

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ডেসটিনি গ্রুপ সংশ্লিষ্ট ২০২৩ সালের এক মামলায় হাজিরা দিতে রোববার বিকেলে ঢাকায় নিজ বাসা থেকে চট্টগ্রাম আসেন। বিকেল পাঁচটায় কাজির দেউড়ির চট্টগ্রাম ক্লাবে গিয়ে উঠেছিলেন তিনি। আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল সোমবার সকাল ১১টায়। কিন্তু সেই হাজিরা আর দেওয়া হলো না।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, সকালে ক্লাব কর্তৃপক্ষ তাকে ফোনে পাচ্ছিল না। পরে সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে।

হারুন-অর-রশিদের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে সেনাবাহিনী, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা পরিবার ও সর্বস্তরের মানুষের মাঝে।

রাজধানীতে পহেলা বৈশাখে যেসব পথে যানবাহন চলবে

মানবাধিকার অধ্যাদেশ নিয়ে সংসদে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে

৯ ক্ষেত্রে ব্যয় কমিয়ে সরকারের পরিপত্র

হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে

সচিবালয়ে রদবদল

ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগ

মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত ভারত

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার আহ্বান

পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব