হোম > জাতীয়

মে দিবস শ্রমজীবীদের অধিকার আদায়ের অনুপ্রেরণার উৎস: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেন।

বৃহস্পতিবার ‘মহান মে দিবস’ ও ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস-২০২৫ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দৈনিক ৮ ঘণ্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে। এই দিনটি শুধু সাধারণ দিবস নয় বরং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার উৎস। শ্রমিক অধিকারের জন্য আত্মত্যাগকারীদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।’

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। এ বছর মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে আমি বিশ্বাস করি।’

ড. ইউনূস বলেন, বাংলাদেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন ও প্রযুক্তি-প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক ও মালিকের মেধা ও প্রাণান্তকর পরিশ্রম। জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে।

ড. ইউনূস আরও বলেন, ‘মহান মে দিবসের পাশাপাশি আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ পালন করছি। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু শ্রমিকদের অধিকারই নয়, এটি শিল্প ও অর্থনীতির উন্নয়নেরও অন্যতম শর্ত। শ্রমিকের জীবনমান উন্নয়ন ও কল্যাণ পুরো শিল্পখাত এবং দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয়।’

প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন, বাংলাদেশের উন্নয়ন-যাত্রায় শ্রমিক ও মালিকের অংশীদারিত্ব দেশের অগ্রগতিকে আরো ত্বরান্বিত করবে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাব—সমাজকল্যাণ মন্ত্রী

বুদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

স্বাস্থ্যের খোঁজ নিতে আমার দেশ সম্পাদকের বাসায় বিরোধীদলীয় নেতা

নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে নিয়োজিত করতে চাই

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

শ্রম খাতের সমস্যা সমাধানে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

সমাবেশে জিয়াউর রহমানের যে কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী

দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে