হোম > জাতীয়

হাসিনা আরও ৫৮৬ মামলার মুখোমুখি হবেন

আতিকুর রহমান নগরী

সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা দায়ের করা হয়েছে।

অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে শাপলা চত্বরে গণহত্যার মামলাও রয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দুদকের মামলা রয়েছে ৬টি। সবমিলিয়ে আরও ৬৮৬ মামলায় শেখ হাসিনাকে মুখোমুখি হতে হবে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচেষ্টার ৩২১টি মামলা হয়েছে, যা সারা দেশের মোট মামলার বড় একটি অংশ।

গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন-পরবর্তী সহিংসতার ঘটনায় আদালত ও থানায় সারা দেশে মোট ১ হাজার ৬০২টি মামলা হয়। এখনো বিভিন্ন জেলা-উপজেলায় নতুন মামলা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৩টি অন্যান্য মামলা।

এসব মামলার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৩২৪টি হত্যা মামলাসহ মোট ৫৮০টি মামলা তদন্তাধীন পর্যায়ে রয়েছে। এছাড়া আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছিল গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাঈদ হত্যার অভিযোগে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের