হোম > জাতীয়

৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

আতিকুর রহমান নগরী

রংপুর বিভাগে ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সোমবার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 Gi Schedule-1 (Allocation of Business)-এর ক্রমিক নম্বর ২৩-এ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ ‘জুলাইযোদ্ধা’ গেজেট থেকে এই ৫৩ জনের গেজেট সরকার কর্তৃক বাতিল করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে কিছুদিন আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘আগের তালিকাগুলো (গেজেট) যাচাই-বাছাই হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে এবং পত্রপত্রিকাতেও এসেছে যে আগের তালিকাভুক্তদের কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে ছিলেন না। সেগুলো নিয়ে সরকার চিন্তিত।

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন। তবে এবারই প্রথম জুলাইযোদ্ধার গেজেট বাতিল করার মতো পদক্ষেপ নিচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) ও ‘আহত’ (গ)— এই তিন শ্রেণিতে এখন পর্যন্ত মোট আহত বা জুলাই যোদ্ধা ১৩ হাজার ৮০০ জন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

নতুন বাংলাদেশ স্বৈরাচারী কায়দায় চলবে না

নির্যাতনের সংস্কৃতি বন্ধে ৪ দফা প্রস্তাব দিলেন মাহমুদুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

টিকার মজুত নিয়ে ধোঁয়াশা, সংকট মরণব্যাধি জলাতঙ্ক টিকার

বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

এলডিসি উত্তরণে আনুষ্ঠানিকভাবে সময় চেয়েছে বাংলাদেশ