হোম > জাতীয়

পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

পার্বত্য চট্টগ্রাম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, বিভিন্ন কাজের বাস্তবায়ন তদারকি এবং ওই অঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করেছে সরকার।

পুনর্গঠিত এই ১৯ সদস্যের কমিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করা হয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে ৯ জন মন্ত্রী ও উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়ককে। আর ডিজিএফআইয়ের মহাপরিচালককে করা হয়েছে সদস্য-সচিব।

পুনর্গঠিত এই জাতীয় কমিটি পার্বত্য চট্টগ্রাম-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সেসব কার্যক্রমের আয়-ব্যয় এবং বাস্তবায়ন পরিস্থিতি তদারকি করবে।

একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নিয়োজিত বিভিন্ন নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যপরিধি ও কর্মক্ষেত্র নির্ধারণের দায়িত্বও পালন করবে এই কমিটি।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে জাতীয় কর্মকৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও এই কমিটির অন্যতম কাজ।

প্রজ্ঞাপনে বলা হয়, কাজের প্রয়োজনে কমিটি যেকোনো মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে।

কমিটির প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কাজ (সচিবালয়ের দায়িত্ব) পরিচালনা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির।

নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে ওআইসিকে কার্যকর ভূমিকার আহ্বান

দিনরাত ভারত-ভারত না করে নিজের দেশের কথা চিন্তা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: এলজিআরডি মন্ত্রী

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে বদ্ধপরিকর’

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬১

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি

গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ, জ্বালানি খাত নিয়ে আলোচনা