হোম > জাতীয়

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ফেলেছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক ছাত্র আবু তৈয়ব হাবিলদার।

সোমবার দুপুরে সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন তিনি। ছবি ভাঙার কারণ ব্যাখ্যা করে আবু তৈয়ব বলেন, ‘ইতিহাসের খলনায়ক যারা, তাদেরকে ডাকসুতে রাখতে আমরা দেব না। এটা জিন্নাহর বাংলাদেশ নয়। এটা শেখ মুজিবের বাংলাদেশ, ভাসানীর বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘এখানে কোনো খলনায়কের ছবি থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে যারা কলঙ্কিত করেছে—তাদেরকে ইতিহাসের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এবং প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।’

ছবি ভাঙার আগে আবু তৈয়ব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছিল। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে সে বলেছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এর প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব, আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’

জানা যায়, আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদের ভোট ১২ নভেম্বর

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও নীতিনির্ধারণ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা