হোম > জাতীয়

বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে স্বপন কুমার গোস্বামীকে নিয়োগ বা মনোনয়নের সুপারিশ করেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে তার নিয়োগের বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত ২২ জুন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, স্বপন কুমার গোস্বামী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে তিনি নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

চিঠিতে স্বপন কুমার গোস্বামীর কেন্দ্রীয় ব্যাংকিং, আর্থিক খাতের তদারকি, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যাংকিং নিয়ন্ত্রণ কাঠামো, তদারকি, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক স্থিতিশীলতা ও প্রশাসনিক নেতৃত্বের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে তাঁর গভীর জ্ঞান, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিএনপির এই সংসদ সদস্যের চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বর্তমানে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক ও কার্যকর কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

এসব সংস্কার কার্যক্রমে স্বপন কুমার গোস্বামীর পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্ব ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জনস্বার্থে এবং দেশের আর্থিক খাতের উন্নয়ন ও বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম আরও শক্তিশালী করতে স্বপন কুমার গোস্বামীকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি সদয় বিবেচনা করা প্রয়োজন।

চিঠির বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ‘আমার দেশ’কে বলেন, ‘উনি আমার এলাকার ভোটার, সেই বিবেচনায় চিঠি দেওয়া হয়েছে।’

এসআর

‘মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই’

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

ঢাকার বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

সার আছে, তবু কৃষকের ভোগান্তি কেন

মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ