হোম > জাতীয়

বাসস পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার

আমার দেশ অনলাইন

বিশিষ্ট নজরুল গবেষক, দেশবরেণ্য কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। তিনি পূর্ববর্তী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন।

এ বিষয়ে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা মোতাবেক তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো। পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান মোতাবেক দায়িত্ব পালন করবে। এই আদেশ জারির তারিখ থেকে কার্যক্রম শুরু হবে।

আবদুল হাই শিকদার দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ। কবিতা, প্রবন্ধ ও গবেষণার পাশাপাশি সাংবাদিকতায়ও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে তার গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার ফিচার বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি কবি ও গবেষক হিসেবে আবদুল হাই শিকদারের রয়েছে উল্লেখযোগ্য পরিচিতি। বাংলা সাহিত্য, নজরুলচর্চা ও সাংবাদিকতায় অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন। বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটির কার্যক্রমে তার দীর্ঘ সাংবাদিকতা ও সাহিত্যচর্চার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

বাসস পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন। তারা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার; বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকার বলে); দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী; দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ; দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক; ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান; ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

বিএনপিকে ভোট দিয়ে ভুল করিনি, প্রধানমন্ত্রীকে হিন্দু নেতারা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের বর্বরোচিত হামলায় হেফাজতের গভীর শোক

নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

দিল্লির আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

ছাত্রদলের পাহারায় চোরের মতো ক্যাম্পাসে ঢুকেছেন চুয়েটের ভিসি: সাদিক কায়েম

পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী