হোম > জাতীয়

উপকূলীয় নিরাপত্তায় কোস্ট গার্ডের জরুরি হটলাইন নম্বর চালু

স্টাফ রিপোর্টার

উপকূলীয় অঞ্চল ও নৌপথে ২৪ ঘন্টা সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ১৬১১১ চালু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তাসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড এখন থেকে জরুরি সেবার জন্য চালু করেছে হটলাইন নম্বর। এই হটলাইন নম্বরের মাধ্যমে দেশের উপকূলীয় অঞ্চলের যে কোনো নাগরিক জরুরি মুহূর্তে সরাসরি কোস্ট গার্ডের সহায়তা নিতে পারবেন।

দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধসহ নানা অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এই নম্বর কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে দুর্ঘটনা বা দুর্যোগকালীন মুহূর্তে উদ্ধার কার্যক্রমকে সহজ করবে এই হটলাইন নম্বর।

এই হটলাইন নম্বর ২৪ ঘণ্টা এবং সপ্তাহের ৭ দিন সক্রিয় থাকবে। তথ্য প্রদানকারী বা সহায়তা প্রত্যাশী নাগরিকদের আবেদন তাৎক্ষণিক সমাধানের জন্য নিকটস্থ কোস্ট গার্ড স্টেশন এবং আউটপোস্টে জানানো হবে। ফলশ্রুতিতে স্বল্প সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে।

তিনি আরও বলেন বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের সেবায় সদা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ উপকূল ও সুরক্ষিত সমুদ্র নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ডের টহল ও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত