হোম > জাতীয়

উচ্চশিক্ষার মান ও র‍্যাঙ্কিং উন্নয়নে আগ্রহী ব্রিটিশ কাউন্সিল

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের-এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে স্টিফেন ফোর্বস বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিকীকরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনে ব্রিটিশ কাউন্সিল সহযোগিতা করতে আগ্রহী। পাশাপাশি গবেষণা সহযোগিতা, ট্রান্সন্যাশনাল এডুকেশন নীতিমালা প্রণয়ন এবং ইংরেজি ভাষা শিক্ষার উন্নয়নেও সহায়তা দেওয়া হবে।

তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ মডিউল তৈরিতে ব্রিটিশ কাউন্সিল ইতোমধ্যে কাজ করছে। এই মডিউলের আওতায় হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধিদল আরও জানায়, এ প্রশিক্ষণ কার্যক্রমকে টেকসই করতে ‘মাস্টার ট্রেইনার’ তৈরি করার ক্ষেত্রেও তারা সহযোগিতা করতে আগ্রহী।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ সহযোগিতার আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসি কাজ করে যাচ্ছে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, আন্তর্জাতিক মানের গ্রাজুয়েট তৈরি এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে বর্তমানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের প্রত্যাশা পূরণ এবং উচ্চশিক্ষা খাতে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ইউজিসি অগ্রাধিকার দিচ্ছে। হিট প্রকল্পের কার্যক্রমও এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান