হোম > জাতীয়

জুলাই জাদুঘরে ছবি-ভিডিও পাঠানোর আহ্বান

আমার দেশ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে জুলাই স্মৃতি জাদুঘরের জন্য ছবি ও ভিডিও সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার।

রোববার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘আপনার মোবাইলেই আছে জুলাইয়ের নানা মুহুর্ত, আছে জনতার আন্দোলন-ত্যাগের বীরত্বগাঁথা, শহিদের আত্মদানের ইতিহাস, ফ্যাসিস্ট রেজিমের নৃশংসতার নজির, আর ৫ আগস্টের বিজয়ের মুহুর্তগুলো-যা উদ্দীপ্ত করবে প্রজন্ম থেকে প্রজন্ম।’

কারো মোবাইলে জুলাই গণঅভ্যুত্থানের কোনো ছবি ও ভিডিও থাকলে তা ইমেইলে julyjadughor@gmail.com পাঠাতে বলা হয়। একইসঙ্গে ছবি পাঠানোর সময় ছবি বা ভিডিওর তারিখ স্থান ও সময়ের বিবরণ উল্লেখ করতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক