হোম > জাতীয়

অভ্যুত্থান ঘিরে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী

স্টাফ রিপোর্টার

জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় সৌদি আরবে গ্রেপ্তার হওয়া ১০ প্রবাসী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন। সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরপর আট মাস জেলখানায় বন্দিজীবন কাটানোর পর তাদের মধ্যে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় বাকি দুজন পরে ফিরবেন বলে জানা যায়।

ফেরত আসা প্রবাসীরা বলছেন, সরকারসহ সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন তারা। তবে সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান তারা।

এর আগে তাদের মুক্তির দাবিতে পরিবার উদ্যোগে গত ১৫ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে জাতীয় জনতা ফোরাম- জাতীয় বিপ্লবী পরিষদ ও জাতীয় মানবাধিকার সমিতির যৌথ উদ্দ্যোগে ১৬ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার পাশাপাশি প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে স্মারক লিপি প্রদান করা হয়েছিলো।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসী, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ