হোম > জাতীয়

আজ জুলাই ঐক্যর ‘মার্চ টু সচিবালয়’

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’ করার পরিকল্পনার পেছনে ভারতীয় অ্যাজেন্ডা রয়েছে উল্লেখ করে আজ মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। সকাল সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে সচিবালয় অভিমুখে এ যাত্রা শুরু হবে।

গতকাল সোমবার গণঅভ্যুত্থানের ৮০টি সংগঠনের প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’র সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে ভারতীয় প্রক্সি শেখ হাসিনার সহকারীদের সচিবালয়ে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে দেশবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

জুলাই ঐক্য জানিয়েছে, গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের ৪৪ জন দোসর আমলার তালিকা প্রকাশ করা হয়। সে সময় ৩১ মের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো গত কয়েকদিন যাবৎ সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত