হোম > জাতীয়

২০২৬ সালের হজ ভিসা শুরু আজ থেকে

আমার দেশ অনলাইন

সৌদি আরব ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আজ রোববার থেকে হজ ভিসা ইস্যু শুরু করবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা ও চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় সমস্ত আবাসন সংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩০,০০০ জন সরাসরি তাদের দেশের থেকে হজ প্যাকেজ বুক করেছেন।

আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ করা হয়েছে এবং ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজের জন্য নিবন্ধনকারী সরকারি ও বেসরকারি সকল হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা নেওয়া শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কেউ হজে অংশ নিতে পারবেন না।

চাঁদ দেখা অনুযায়ী, পবিত্র হজ আগামী ২৬ মে হতে পারে। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

সূত্র: গালফ নিউজ

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে যুক্ত হলেন তিন আলেম

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০ যুদ্ধবিমান

‘ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়