হোম > জাতীয়

কারিগরি ত্রুটিতে কাঠমান্ডু থেকে উড়তে পারেনি বিমান, ভোগান্তিতে শতাধিক যাত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৭২ ফ্লাইটে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বাতিল করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে।

রোববার বিকেল ৪টায় ফ্লাইটটির ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল ছাড়ার পর রানওয়ের দিকে যাওয়ার সময় ত্রুটি ধরা পড়ে। পরে যাত্রীদের নামিয়ে টার্মিনালে অপেক্ষায় রাখা হয়। এতে ১২৭ জনের মতো যাত্রী ভোগান্তিতে পড়েন।

বিভিন্ন সংবাদমাধ্যমে যাত্রীরা অভিযোগ তুলেন, প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও ফ্লাইট কবে ছাড়বে বা বিকল্প ব্যবস্থা কী হবে, সে বিষয়ে শুরুতে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়।

সংবাদমাধ্যমে বিমান বাংলাদেশের কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, কারিগরি ত্রুটি মেরামতে কত সময় লাগবে তা এখনই বলা সম্ভব নয়। বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এবং অন্যদেরও নিয়ম অনুযায়ী সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি জানান, যাত্রীদের দ্রুত ঢাকায় নিতে কাঠমান্ডুতে বিমানের একটি বড় উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি চলছে। এতে প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এমএমআর

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা