হোম > জাতীয়

দুর্ঘটনায় হতাহত কমাতে বিআরটিএর নির্দেশনা

স্টাফ রিপোর্টার

‎দুর্ঘটনার সময় যাত্রীদের আটকে পড়া এড়াতে এসি বাসে জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি ডোর) নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সময় দ্রুত বাস থেকে বের হতে না পারাই প্রাণহানির অন্যতম প্রধান কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় যাত্রীদের নিরাপদে দ্রুত বের হওয়ার পথ নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। বিশেষ করে আটকে থাকা দরজা বা সংকীর্ণ জানালার কারণে অনেক সময় বের হওয়া সম্ভব হয় না।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এমন প্রেক্ষাপটে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন’ চিহ্নিত করার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বিকল্প পথ ব্যবহার করে বের হতে পারেন। আর নন-এসি গণপরিবহনের জানালায় পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে বসানো স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এসব রড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় বাস থেকে দ্রুত বের হওয়ার সুযোগ তৈরি হবে এবং যাত্রীদের জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে।

বুধবার রাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে বিআরটিএর চেয়ারম্যান করা নিয়োগ করার পর এমন সিদ্ধান্ত এলো।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার