হোম > জাতীয়

তারেক রহমানকে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার

পররাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি আরো বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে আটকে রাখবে এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তিনি জানান, তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। তাকে ফেরত আনার বিষয়ে এখনো দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, কামালকে যে প্রথমে প্রত্যর্পণ করা হবে, এ ধরনের কো‌নো তথ্য আমার কাছে নেই। অফিসিয়াল কো‌নো তথ্য নেই।

এদিকে, শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব‌লে‌ন, শুরুতেই ভারত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করবে।

ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে

লন্ডনে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক

ঈদযাত্রায় ভোগান্তি বাড়াতে পারে জ্বালানির রেশনিং

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

মোটরসাইকেলে সর্বোচ্চ ৫ লিটার তেল নেওয়া যাবে: বিপিসি

শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে: শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল