হোম > জাতীয়

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে থাইল্যান্ড বাংলাদেশের সদস্যপদ প্রার্থনায় সমর্থন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বোরবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আঞ্চলিক জোটটি বর্তমানে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এর সদস্যপদ পাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্থাটির সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদন জানিয়েছে বাংলাদেশ ইতোমধ্যে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাতে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক যোগাযোগ, অনলাইন প্রতারণা প্রতিরোধ, বহুপাক্ষিক সহযোগিতা এবং জনগণ-থেকে-জনগণ পর্যায়ের বিনিময়সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করে রাষ্ট্রদূতের দায়িত্বকালীন সময়ে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

থাই রাষ্ট্রদূত জানান, ব্যাংকক বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী। তাঁর মতে, এ চুক্তি বাংলাদেশে থাই বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।

তিনি বলেন, থাইল্যান্ডের রানং বন্দর ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি নৌপথ চালুর পরিকল্পনা রয়েছে। দুই দেশের শিপিং কর্তৃপক্ষের মধ্যে আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক আলোচনা শেষে মার্চে এই সেবা চালু হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি নাগরিকদের জন্য আরও বেশি ভিসা ইস্যুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও পর্যটনের উদ্দেশ্যে থাইল্যান্ডে বাংলাদেশিদের যাতায়াত ক্রমেই বাড়ছে। এ সময় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার

দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম

ঢাবির ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়, স্বাস্থ্য-শিক্ষা ও জীবনমানও গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে ছয়টি স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

১০ হাজার বন্যাদুর্গতের মাঝে ১৯৩ টন খাবার দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ফের বৃষ্টিবলয় আসছে, দীর্ঘ বন্যা পরিস্থিতির শঙ্কা

লাভ-অলাভ দুই ভিত্তিতেই চলবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা দিচ্ছে বিমান বাহিনী