হোম > জাতীয়

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা, তারা কারা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ পরিদর্শকরা হলেন- এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের চাকরিবিধির ৪৫ ধারা অনুযায়ী চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হলো। তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

ক্ষমতা ভোগের জন্য নয়, এটা দায়িত্ব: প্রেস সচিব

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান