হোম > জাতীয়

সাগর-রুনি হত্যা মামলা সরকারের অগ্রাধিকার: রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট

সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে ‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’ প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলা সরকারের প্রধান অগ্রাধিকার মামলাগুলোর শীর্ষে। আইন প্রয়োগকারী সংস্থা দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার না হওয়ার কোনো কারণ নেই। অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় এক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না। তদন্তে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পেলে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা যাবে।

তিনি তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে বারবার সময় চাওয়া হলেও প্রতিবেদন আসে নাই। এতে সন্দেহ তৈরি হয়েছে। নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট নিয়ে আছে। ন্যায়বিচার পেলে তারা শান্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ হবে।

প্রদর্শনীতে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ, ভাই নওশের আলম রোমানসহ পরিবারের সদস্য, সহপাঠী ও বন্ধুবান্ধব, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফটোগ্রাফারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপূর্বে উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং সাগর- রুনি সম্পর্কে স্মৃতিচারণ করেন।

এমএস

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ