হোম > জাতীয়

উত্তর-পশ্চিমাঞ্চলে ফের তাপপ্রবাহ, বাড়বে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

কয়েকদিন বিরতির পর আবারো দেশে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সোমবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী তাপপ্রবাহ বয়ে যায়। আগামীকাল মঙ্গলবারও তা অব্যাহত এবং আরো বেশ কিছু জায়গায় বিস্তার লাভ করতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, কয়েকদিন বিরতির পর আবারো তাপপ্রবাহ শুরু হয়েছে; তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তিনি জানান, আগামী ২৬ এপ্রিল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সোমবার দেশের ৫১ টি আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্র এলাকার মধ্যে সিলেটে ১৯, নেত্রকোনায় ৮, নীলফামারীর ডিমলায় ৬, রংপুরে ৩ ও কুড়িগ্রামের রাজাহাটে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সোমবার সারাদেশেই তাপমাত্রা কিছুটা বেড়েছে। এতে সারাদেশে ভ্যাপসা গরমও বেড়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, এবার তাপপ্রবাহ বয়ে গেলেও বিগত ২০২৩ ও ২০২৪ সালের ন্যায় এবার তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সাথে সাথে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে। ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাদি হত্যা মামলার বাদী জাবের কেন? প্রশ্ন মাসুমা হাদির

সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

মন্ত্রিসভায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন

নৌবাহিনীতে যুক্ত হলো ফ্লোটিং ক্রেন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

অ্যাক্টিভিস্টদের কালো হাতের প্রভাবে স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না