হোম > জাতীয়

১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন শুরু

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার লক্ষ্যে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে দেশের আরও ১৯টি জেলায় এই সিস্টেমের নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ থেকে যেসব জেলায় নিবন্ধন করা যাবে সেগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের বাকি সব জেলাতেও ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমের মাধ্যমে জ্বালানি তেলের ব্যবহার আরও স্বচ্ছ ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফুয়েল পাস সংক্রান্ত যেকোনো মতামত, অভিযোগ বা পরামর্শ প্রদানের জন্য নাগরিকরা অফিশিয়াল ফেসবুক গ্রুপে (facebook.com/groups/fuelpass) যুক্ত হতে পারবেন।

এমপি

চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে

মাকে বিদেশে নিইনি, কারণ এ রকম মানবিক সেবা সেখানে পাওয়া যেত না

দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মতবিনিময়ে অংশ নিলেন প্রধানমন্ত্রী

উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

বাসায় কলেজছাত্রীর লাশ, স্বামী আটক

দেশে জনসংখ্যা বাড়লেও দক্ষ মানবসম্পদ বাড়েনি

পুলিশি ব্যারিকেড ভাঙল শিক্ষার্থীরা, সংঘর্ষে বহু আহত

পাঁচ বছরেও রাশিয়া থেকে হেলিকপ্টার পায়নি পুলিশ

অনিয়মে সিলগালা, তদবিরে ফের চালু