হোম > জাতীয়

সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

ঘনকুয়াশার কারণে সদরঘাট থেকে নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। ফলে রোববার সন্ধ্যার পর হতে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

সন্ধ্যায় নৌ-চলাচলের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দেশের অন্যান্য অঞ্চলেও লঞ্চ বন্ধের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনকুয়াশার কারণে রোববার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, হঠাৎ করে লঞ্চ বন্ধের ঘোষণা দেওয়ায় সদরঘাটে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সদরঘাটে দায়িত্ব পালনকারী বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো সাধারণত সন্ধ্যার পরে ছেড়ে যায়। রোববার সন্ধ্যার পর যে এত কুয়াশা পড়বে সেই তথ্য তাদের কাছে ছিল না। আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে আগে থেকে সেই তথ্য তারা পাননি।

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন