হোম > জাতীয়

হামে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,১১৯ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,১৮৮ শিশু । এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ২ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। বাকী ৯০১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৮৭ হাজার ৪৮৪ শিশু।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ৬৭ হাজার ৫৮০ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৯ হাজার ৯০৪ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৯৩ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৪১ হাজার ৮১৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ময়মনসিংহ বিভাগের ২ জন এবং ঢাকার একজন রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৬৯ জন।

তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ

ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হতে হবে: রেল প্রতিমন্ত্রী

মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিতে ডিএমটিসিএলকে লিগ্যাল নোটিশ

রাষ্ট্র কখনোই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি সই

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর