হোম > জাতীয়

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননীকে ধর্ষণ ও স্বামীকে বেদম মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সভায় বিষয়টি অবহিত করা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের শেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাতিয়ার ঘটনায় একটা তদন্ত কমিটি করা হয়েছে। তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে।

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সাফলভাবে সম্পন্ন করায় জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের ধন্যবাদ দেওয়া হয়।

তিনি জানান, সভায় বলা হয়, অভূতপূর্ব নির্বাচন হয়েছে। এতে ভালো একটা বিরোধী দল পাবে জাতি। প্রথমবারের মতো নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা ঘটেনি। এই নির্বাচনে পুলিশ তাদের মনোবল ফিরে পেয়েছে। এই নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, সেটি নিয়ে আলাপ হয়। সেখানে এই প্রথম এ ধরনের আয়োজন হচ্ছে। সেখানকার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে বিএনপির সঙ্গে কাজ করছে সরকার।

জুলাই স্মৃতি স্মরণসহ ৪ কারণে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ

সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, জানালেন সেনাপ্রধান

পদত্যাগের বিষয়ে যা বললেন আইজিপি

দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

শপথ অনুষ্ঠান সুন্দরভাবে করতে বিএনপির সঙ্গে বৈঠক হচ্ছে

কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানাল ইসি

নির্বাচনের পরের দুই দিনে দুই শতাধিক সহিংসতা: এইচআরএসএস

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

আগের চেয়ে নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে

কোনো সাংবাদিককে মত প্রকাশের কারণে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা