হোম > জাতীয়

সংসদের জন্য ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ বাজেট অনুমোদন করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা অনুমোদন দিয়েছিল কমিশন। তবে সংশোধিত বাজেটে তা অর্ধেকের চেয়েও বেশি কমেছে। সংসদ না থাকায় এ ব্যয় কমেছে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছরের ১৫৪ কোটি ৪ লাখ ৫ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। এ ছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৩২ কোটি টাকা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং ২০২৭-২০২৮ অর্থবছরে ২৫৫ কোটি ৭৮ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান।

সমালোচনা করেন, সমস্যা নাই: আসিফ নজরুল

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

ফেব্রুয়ারির ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬হাজার ৫৫৯ কোটি টাকা

ঘূর্ণিঝড় ও ৭টি তাপপ্রবাহের শঙ্কা

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাসসে অনিয়ম-দুর্নীতি নিয়ে যৌথ সভা, ২৫ সদস্যের ঐক্য পরিষদ গঠন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত এআরটি চুক্তিতে কী আছে

জুলাই স্মৃতি স্মরণসহ ৪ কারণে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ

সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, জানালেন সেনাপ্রধান

পদত্যাগের বিষয়ে যা বললেন আইজিপি