হোম > জাতীয়

অনিয়মের বিষয়ে জানতে ইরাকস্থ বাংলাদেশ দূতাবাসকে মন্ত্রণালয়ের চিঠি

আমার দেশ-এ সংবাদ প্রকাশ পর

স্টাফ রিপোর্টার

ইরাকে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম নিয়ে আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর অনিয়মের বিষয়ে মতামত জানতে চেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ বিষয়ে ইরাকস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং অভিযুক্ত লেবার কাউন্সেলর (শ্রম) এর কাছে চিঠি ইস্যু করেছে মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের (মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখা- ৩) সহকারী সচিব আবু তাহের স্বাক্ষরিত পৃথকভাবে এ চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রকাশিত প্রতিবেদনের সার্বিক বিষয়ে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠাতে হবে।

এর আগে দৈনিক আমার দেশ পত্রিকায় ‘অনিয়ম ঢাকতে সার্ভার ত্রুটির দোহাই লেবার কাউন্সেলরের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরাকস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিম পাঁচ হাজার চারশ কর্মীর চাহিদাপত্র গোপনে ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে (ওইপি) পাঠিয়েছেন। কিন্তু পাঠানোর দুই ঘণ্টার মধ্যে তিনি তা বাতিল করেন। এগুলো পাঠিয়েছিলেন এ. এস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এজেন্সি (আরএল-১৬২৭) নামক রিক্রুটিং এজেন্সিকে। পরবর্তীতে বিষয়টি সামনে আসার পর নিজের কারসাজি ও অনিয়ম ঢাকতে সার্ভারের ‘নিখুঁত’ ভুলকে দায়ী করেন তিনি। পাশাপাশি সার্ভার ‘এরর’ হওয়ার দোহাই দিয়ে দায়মুক্তিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।

এছাড়া ওই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, প্রত্যেক চাহিদাপত্রের জন্য জন্য পাঁচ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ ৫৪০০ চাহিদাপত্র অন্তত ২ কোটি ৭০ লাখ টাকার বিনিময়ে ওইপিতে পাঠানো হয়েছে।

এদিকে, চিঠি ইস্যুর বিষয়ে মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার প্রধান এজেডএম নুরুল হক আমার দেশকে বলেন, প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। যেসব অনিয়মের কথা বলা হয়েছে সে বিষয়ে মতামত জানতে দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে প্রকাশিত প্রতিবেদনের সার্বিক বিষয়ে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রেরণ করতে হবে।

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

যেভাবে উত্তরার ফ্ল্যাট থেকে তুলে নেওয়া হয়েছিল সালাহউদ্দিনকে

নৈতিকতা ও সততায় জোর দিলেন সেনাপ্রধান

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধীদলীয় সদস্যদের

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

গুম ঠেকাতে আইন হচ্ছে, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না