হোম > জাতীয়

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ চালক তৈরি করলে প্রশিক্ষণকেন্দ্রগুলোকে পুরস্কৃত করা হবে। এ লক্ষ্যে আগামী তিন মাস পর এই প্রশিক্ষণের অগ্রগতি দেখা হবে।

এ ক্ষেত্রে নারীদেরও প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে প্রশিক্ষণার্থীদের বাম পাশে গাড়ি চালানোর পাশাপাশি সড়কের সংকেত, আধুনিক ট্রাফিকব্যবস্থা ও গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়েও প্রশিক্ষণ দিতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রবাসে অদক্ষ শ্রমিক পাঠানোর যে অভিযোগ রয়েছে, তা থেকে বেরিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ। বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের দক্ষ করে তুলতে হবে।

বাংলাদেশের যানজটপূর্ণ সড়কে গাড়ি চালানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বর্তমান ট্রাফিক পরিস্থিতিতে গাড়ি চালানো চালকদের জন্য বড় ধরনের দক্ষতার বিষয়। এমন পরিস্থিতিতে গাড়ি চালানোর অভিজ্ঞতা বিদেশে কাজে লাগতে পারে।

প্রশিক্ষণার্থীদের গাড়ির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পরই তাদের সড়কে চালানোর সুযোগ দেওয়া উচিত। এর আগে মাঠ বা উপযুক্ত খোলা জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিকব্যবস্থায় সড়কের সংকেত, বিশেষ করে লাল বাতি ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ভালোভাবে শেখাতে হবে। পাশাপাশি ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। বিদেশের অনেক শহরে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজের জন্য ব্যক্তিগতভাবে গাড়ি চালানোর প্রয়োজন হয়। তাই নারীদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ। এ সময় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) কর্মকর্তা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আটটি বিভাগের প্রশিক্ষণকেন্দ্রের ৬৪টি টিটিসির অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান: মন্ত্রী

হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক