হোম > জাতীয়

বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা অন্তর্ভুক্তির পদক্ষেপ নিতে নোটিশ

স্টাফ রিপোর্টার

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সব কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য বলা হয়েছে।

বুধবার সংশ্লিষ্টদের ডাক ও ই-মেইলযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে লিগ্যাল নোটিশে বিবাদী করা হয়েছে।

নোটিশে সরকারের পক্ষ থেকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ও নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায়, এ বিষয়ে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে ১৯৮৭ সালের ‘বাংলা ভাষা প্রচলন আইন এর ৩ (১) ধারা অনুযায়ী দেশের সব সরকারি অফিস-আদালত, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিদেশিদের সঙ্গে যোগাযোগ ছাড়া অন্য সব ক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষা প্রচারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

এরমধ্যে অফিস-আদালতের নথি ও চিঠিপত্র ছাড়াও আইন-আদালতের প্রশ্নোত্তর ও তর্ক-বিতর্ক, রায়, আদেশ ও অন্যান্য কার্যাবলির নথিপত্র এবং দেশের ভেতরে সব স্থানে সাইনবোর্ড, নামফলক, বিজ্ঞাপনী বোর্ড ও টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপন বাংলায় করার পাশাপাশি নাটক, সিনেমা ও গণমাধ্যমে শুদ্ধ বাংলা প্রচারের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত