হোম > জাতীয়

রাশেদের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় জাতীয় মানবাধিকার পরিষদের নিন্দা

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ।

এক প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল ও মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক আমার দেশ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ ও জাতির কল্যাণে অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করে আসছে। দেশের প্রিন্ট মিডিয়ায় পত্রিকাটির ভূমিকা অনন্য।

বিবৃতিতে তারা বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী সরকারের জুলুম ও নির্যাতনের শিকার হয়ে পত্রিকাটি দীর্ঘ সময় বন্ধ ছিল। বর্তমানে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে পত্রিকাটি। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে তারা লক্ষ্য করছেন, কোনো কোনো স্বার্থান্বেষী মহল এ অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলেছেন, যা গণতন্ত্র ও স্বাধীন সংবাদপত্রের জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল ও মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এ ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

এআরবি

আবুধাবি থেকে আনা স্বর্ণের ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে আওয়ামী লীগ

চুক্তি করে উড়োজাহাজ আনতে লাগবে ১০ বছর, এখনই উদ্যোগের তাগিদ পর্যটনমন্ত্রীর

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশেদের পত্রিকা ছেঁড়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত: নেজামে ইসলাম পার্টি

শিল্পাঞ্চলে নাশকতাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ ও মার্কিন বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ

শ্রমিক অসন্তোষ নিরসনে জরুরি বৈঠক শেষে সরকারের কঠোর বার্তা

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর