হোম > জাতীয়

চাকরি হারানো ৬ সহকারী পুলিশ সুপার তারা কারা

আতিকুর রহমান নগরী

রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন—মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়।

জানা গেছে, রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা বর্তমানে এক বছর মেয়াদি প্রশিক্ষণে রয়েছেন। আগামী মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

ছুটির দিনে ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি, একজন ওএসডি

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ঝরল ২৭ প্রাণ

জলাবদ্ধতায় পশুরহাট ও ঈদযাত্রায় চরম ভোগান্তি

নজরুলচর্চা সম্প্রসারণে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: প্রাণিসম্পদমন্ত্রী

বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা

ঝড়ের কবলে পড়ে চায়না সাউদার্ন কলকাতায় ও বিমান চট্টগ্রামে ফিরল

শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যে শাপলা স্মৃতি সংসদের নিন্দা

ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের পেছনে লেগে আছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেল ভাড়ায় ছাড়

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার, দৃশ্যমান পরিবর্তন