হোম > জাতীয়

৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যে একমত নয় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ৭১’র গণহত্যার ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ৩টি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। তবে ৭১’র অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে, ইসহাক দারের এমন বক্তব্যের সঙ্গে একমত নয় ঢাকা।

রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই পাকিস্তানের সঙ্গে টাকা-পয়সার ব্যাপারে একটা সমাধান হোক। এছাড়া বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেটার জন্য পাকিস্তান যেন দুঃখ প্রকাশ করে ও মাফ চায়।

তিনি বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় দুই দেশ। ৫৪ বছরের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়।

এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মাধ্যমে তা সমাধান হয়।

এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে’ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী