হোম > জাতীয়

বন্দিদের লেনদেনে স্বচ্ছতায় নতুন উদ্যোগ নিল কারা অধিদপ্তর

স্টাফ রিপোর্টার

কারাগারে বন্দিদের পিসিতে টাকা জমা দেওয়া, ক্যান্টিন সুবিধাগ্রহণ এবং সার্বিক লেনদেন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে সোনালী পেমেন্ট গেটওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কারা অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের কারা অধিদপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারা সূত্র জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে সেবাপ্রা র্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং অর্থ লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ক্যাশলেস সিস্টেম চালুর ফলে অনিয়মের সুযোগ হ্রাস পাবে, এবং সেবাগ্রহণ আরও দ্রুত ও সহজ হবে।

কারা সূত্র জানিয়েছে, এ সেবা চালু হওয়ার পর কারাগারে থাকা হাজতি ও কয়েদীদের ভোগান্তি অনেককাংশে কমে আসবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত