হোম > জাতীয়

কক্সবাজার এক্সপ্রেসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর নির্দেশে ১৯ মার্চ রাত ১১টায় কমলাপুর হতে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) ট্রেনটি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) আকস্মিক পরিদর্শন করেন।

এ সময় তিনি ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) হতে ট্রেনে আরোহন করেন এবং একই ট্রেন যোগে তিনি চট্টগ্রাম যান। ট্রেন পরিদর্শন কালে তিনি সকল কোচের যাত্রীর সাথে মত বিনিময় করেন। যাত্রীদের মতামত ও পরামর্শ শোনেন। এসময় তিনি যাত্রীদের নিকট প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।

রেল পরিষেবার মান বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনগুলোতে আরো কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপে যাত্রী সাধারণ সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন কালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মো. সুবক্তগীন উপস্থিত ছিলেন।

এআই দিয়ে মামলার রায় লেখা অনুচিত, ব্যবহারে আইন থাকা প্রয়োজন

ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত

দেশজুড়ে আবারো পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস, শুরু কবে

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, জানালেন তুরস্কের অধ্যাপক

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে শিগগিরই