হোম > জাতীয়

মিয়ানমারে সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত

স্টাফ রিপোর্টার

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। মিয়ানমারে গত ২৮ মার্চ তারিখে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে।

শুক্রবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, গতকাল শুক্রবার মিয়ানমার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ধ্বসে পড়া বিল্ডিং পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেয়া হয়। শনিবার সরকারি কিছু অফিসের বিল্ডিং এ ক্লিয়ারিং অপারেশনের পরিকল্পনা করছে।

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি জেনারেল হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসক দলের বিশেষজ্ঞগণ ১৫০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞগণ দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনগণ একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রক্তদানের কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

শ্রমিক আন্দোলন ঘিরে নিষিদ্ধ দলের ষড়যন্ত্র সফল হবে না: মাহদী আমিন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক, সাবেক এমপি-প্রতিমন্ত্রীরাও জড়িত

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাকশ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, আটক ২৯

পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত, পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন, বিজিবিসহ আহত অনেকে