হোম > জাতীয়

কমলাপুর স্টেশনে আনসারের হাতে ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার

ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা নিয়মিত টহল ও নিরাপত্তা ডিউটির অংশ হিসেবে অভিযান চালিয়ে হৃদয় (২২) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টায় তাদের আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে এক যাত্রীর ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলাপুর রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

পবিত্র ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং নৌপথে চলাচলকারী লঞ্চসমূহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আনসার বাহিনীর মুখপাত্র উপ পরিচালক আশিকুজ্জামান বলেন, আনসার সদস্যদের সতর্ক নজরদারি, তাৎক্ষণিক পদক্ষেপ এবং পেশাদার তৎপরতার ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

এআই দিয়ে মামলার রায় লেখা অনুচিত, ব্যবহারে আইন থাকা প্রয়োজন

ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত

দেশজুড়ে আবারো পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস, শুরু কবে

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, জানালেন তুরস্কের অধ্যাপক

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে শিগগিরই