হোম > জাতীয়

নতুন উপদেষ্টাদের শপথ ‘ধীরে চলতে’ বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ

এম এ নোমান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের সিদ্ধান্ত হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়। তবে সোমবার রাতেই আবার শপথ অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম ‘স্লো’ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

এক উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হবে। শপথ উপলক্ষে বিশিষ্টজনদের বঙ্গভবনে যাতায়াতের নিরাপত্তা ও নতুন উপদেষ্টাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। পাশাপাশি একাধিক গানম্যান প্রস্তুত রাখতেও বলা হয় চিঠিতে। তবে কতজন উপদেষ্টার শপথ হবে সে বিষয়ে কিছু বলা হয়নি এ চিঠিতে।

ওই কর্মকর্তা বলেন, রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুনরায় ফোন করে শপথ আয়োজনের বিষয়ে কিছুটা ‘স্লো’ বা ধীরে চলতে বলা হয়েছে। চিঠিতে বাতিল কিংবা স্থগিত করা হয়নি বলেও জানান তিনি।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী