হোম > জাতীয়

করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের করাচিতে অবস্থিত মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পাকিস্তান হাইকমিশনের তথ্য অনুযায়ী, স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেয়।

এআরবি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯

আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত

মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তি কেন, জানালেন প্রতিষ্ঠানটির শিক্ষক

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫

পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী

আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে, বললেন স্পিকার

হাসিনা বেঁচে থাকলে দেশের গণতন্ত্র নিরাপদ নয়: হুইপ দুলু

পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার