হোম > জাতীয়

হিন্দু যুবক হত্যা বিষয়ে ভারতীয় প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রেস উইং

স্টাফ রিপোর্টার

খুলনার তেতুলতলায় এক হিন্দু যুবক হত্যা বিষয়ে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে খুলনার তেতুলতলায় এক হিন্দু যুবকের হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, পুলিশ নিশ্চিত করেছে যে, খুলনায় অর্ণব কুমার সরকার হত্যাকাণ্ড তার ধর্মের সঙ্গে সম্পর্কিত ছিল না। স্থানীয়রা এটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবেও রিপোর্ট করেনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে স্থানীয় মাদক পাচারকারীরা অর্ণবকে হত্যা করেছে। তাকে তার ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করা হয়নি। যে এলাকায় তাকে হত্যা করা হয়েছে, সেখানে কোনো সাম্প্রদায়িক উত্তেজনাও ছিল না। হত্যাকাণ্ডে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য সন্দেহভাজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

এমএস

কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু

বিশ্বমঞ্চে বাংলাদেশি স্থপতিদের তুলে ধরতে চায় সরকার: মাহ্‌দী আমিন

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: আমিনুল হক

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির