হোম > জাতীয়

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট রাজনীতিক ও লেখক বদরুদ্দীন উমর স্বাধীনতা পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বদরুদ্দীন উমরের বিবৃতিটি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠিয়েছেন তার দল জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। সংগঠনটির সভাপতি বদরুদ্দীন উমর।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর বদরুদ্দীন উমরসহ আট বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার।

এ প্রেক্ষিতে ওই বিবৃতিতে তিনি বলেছেন, ‘১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। এ জন্য তাদের ধন্যবাদ।

তিনি বলেন, কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি।’

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। তবে সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্রে ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের নাম জানা গেছে।

বদরুদ্দীন উমর ছাড়াও বিশিষ্ট ব্যক্তি হচ্ছেন, এম এ জি ওসমানী, আজম খান, ফজলে হাসান আবেদ, নভেরা আহমেদ, আল মাহমুদ, অধ্যাপক জামাল নজরুল ইসলাম ও আবরার ফাহাদ।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা পদকের প্রবর্তন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহিদদের স্মরণে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই পদক প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

হামে শিশু মৃত্যু, দায় এড়ানোর সুযোগ নেই বিএনপির

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সেমিনার শুরু

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা

শিক্ষকদের জীবনমান উন্নয়নের নির্দেশনা না থাকার অভিযোগ

বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্য

অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটছে রোগীদের

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে

শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা: শফিকুল আলম