হোম > জাতীয়

টেন্ডারে দুর্নীতি-অনিয়মের কথা স্বীকার করলেন পরিকল্পনা উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

ওয়াহিদ উদ্দিন মাহমুদ

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রামের বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি টেন্ডারে দুর্নীতি ও অনিয়মের কথা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করছি। আর বিভিন্ন প্রকল্পের টেন্ডারে দুর্নীতি ও অনিয়মতো আছেই’।

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। সভায় সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সিডিএ) প্রকৌশলী নুরুল করিমসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিএমপি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

্এ সময় তিনি বলেছেন, সম্বনয়হীনতার কারণে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতা হচ্ছে। এ জন্য সরকারি ও সেবাদানকারী সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে।

পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করছি। আর বিভিন্ন প্রকল্পের টেন্ডারে দুর্নীতি ও অনিয়মতো আছেই। এজন্য জনগণকে জলাবদ্ধতাসহ নানা সমস্যায় ভুগতে হচ্ছে। যেকোনো প্রকল্প তখনি কাজে আসবে যখন সেটি সমন্বয় করে স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য কর্মকর্তাদের দায়িত্বের প্রতি আরও সচেতন হতে হবে। একজন কর্মকর্তা আসলেই

ভালো কাজ করতে চান কিনা, দেশের ভালো চান কিনা সেটি তার কাজের উপর নির্ভর করবে। এ জন্য সবচেয়ে বেশি দরকার সততা। কাজের মধ্যে জবাবদিহিতার পাশাপাশি সৌন্দর্য থাকতে হবে। সরকারি কর্মকর্তাদের কর্তব্য জ্ঞান থাকাটা জরুরি। সরকার সমন্বিতভাবে কাজ করছে। কিন্তু সরকারি কর্মকর্তারা যদি না করেন তাহলে সেটি কোনো কাজে আসবে না। বর্তমানে যেই সমন্বয় আছে সেটি জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে পর্যাপ্ত নয়। এটি আরো বাড়ানো দরকার।

এমএস

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার